মানিকগঞ্জের সিঙ্গাইরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার (৮ জানুয়ারি) সকালে মানিকগঞ্জ-সিঙ্গাইর ও হেমায়েতপুর আঞ্চলিক সড়কে মানিকগঞ্জ সদরের বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, অটোরিকশাচালক শাহীন মোল্লা (৪২)। তিনি মানিকগঞ্জ সদরের বরুন্ডী গ্রামের ইমান মোল্লার ছেলে। অন্য দুজন হলেন জসিম তালুকদার (৪৫) ও তাঁর নাতিন ইয়াসিন (৫)। নিহত ও আহত সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
জানা গেছে, দুর্ঘটনার পর একজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ মর্গে রাখা হয়েছে। আহতদের ২৫০ শয্যা মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন