ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক

নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের সরকারি সম্পদ হিসেবে থাকা জানালা অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ না করে সরিয়ে নেওয়ার
  • আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৩ সময়
  • আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৩ সময়
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক

নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের সরকারি সম্পদ হিসেবে থাকা জানালা অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ না করে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিনের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে দুটি ভ্যানযোগে ইউনিয়ন পরিষদের কয়েকটি জানালা চেয়ারম্যানের নিজ বাড়িতে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ভ্যান দুটি আটক করেন। পরে জানালাগুলো জব্দ করে চেয়ারম্যান নাজিমুদ্দিনকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অবরুদ্ধ করে রাখেন তারা।


স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদ ভবন থেকে সরকারি সম্পদ সরিয়ে নেওয়ার বিষয়টি তাদের নজরে আসার পর তারা ভ্যান দুটির গতিরোধ করেন। মুহূর্তের মধ্যেই সেখানে শত শত মানুষ জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরে ভূমি কর্মকর্তা মো. আতিকুর রহমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারা পরিষদের জানালাগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ চেয়ারম্যান নাজিমুদ্দিনকে নিরাপত্তা দিয়ে পিকআপে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।


ঘটনাস্থলে উপস্থিত ভূমি কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, সরকারি সম্পদ অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মালামাল জব্দ করেছিলেন। পরে প্রশাসনের পক্ষ থেকে সেগুলো উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে চেয়ারম্যান নাজিমুদ্দিন ঘটনার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান তিনি। এদিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হামিদুল হক বাবু ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের সরকারি সম্পদ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত সম্পত্তি নয়। সরকারি সম্পদ অপসারণ, হস্তান্তর কিংবা নিলামের ক্ষেত্রে নির্ধারিত বিধি-বিধান এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।


তাদের অভিযোগ, অনুমোদন ছাড়া পরিষদের জানালা সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়ে থাকলে বিষয়টি গুরুতর অনিয়ম। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দারাও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তাদের প্রশ্ন, সরকারি সম্পদ কীভাবে, কার নির্দেশে, কোন প্রক্রিয়ায় এবং কোথায় নেওয়া হচ্ছিল—তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন। এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনতা ঘোষণা দিয়েছেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত চেয়ারম্যান নাজিমুদ্দিনকে ইউনিয়ন পরিষদে বসতে দেওয়া হবে না। ফলে পরিষদের স্বাভাবিক কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?