ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, এখন কিছু বলেন না: জামায়াত আমির ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস এক অন্যরকম আত্মিক বন্ধন, অকৃত্রিম ভালোবাসা কোনো স্বৈরাচার এ দেশে আর ফেরত আসতে পারবে না: নাহিদ ইসলাম ২১ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন সাবেক পাটমন্ত্রী শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার জনগণ এই সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জে সদর নৌ থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল মান্নানের অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি প্রকাশ্যে
  • আপলোড সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৬ সময়
ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জে সদর নৌ থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল মান্নানের অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তাকে ক্লোজড করা হয়েছে।


শুক্রবার গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার বিষয়টি নিশ্চিত করেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আব্দুল মান্নান নেশাগ্রস্ত ব্যক্তির মতো আচরণ করছেন। কখনো মাটিতে বসে গান গাইছেন, আবার কখনো নাচছেন। একপর্যায়ে তাকে বিলাপ করতেও দেখা যায়। তার অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণে ঘটনাস্থলে আশপাশের মানুষ জড়ো হন।


ভিডিওতে উপস্থিত কয়েকজন তার এমন আচরণের কারণ জানতে চাইলে আব্দুল মান্নান দাবি করেন, তার স্ত্রী তাকে মারধর করেছেন। এ কারণে তিনি মদ পান করেছেন বলেও ভিডিওতে স্বীকার করতে শোনা যায়। তবে পুলিশের পক্ষ থেকে এ ঘটনার ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, পারিবারিক কারণে আব্দুল মান্নান মানসিক সমস্যায় ভুগছেন। এ বিষয়ে তার পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রও সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।


পুলিশ কর্মকর্তা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে আব্দুল মান্নানকে ক্লোজড করা হয়। ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি