ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সারাবছর ধর্মীয় ও নৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান এমপি মুফতি আমির হামজার শপথ, সংবিধান সংস্কার ও রাজনৈতিক সততা নিয়ে নতুন বিতর্ক যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে পরিবর্তন, বাংলাদেশি রপ্তানিতে স্বস্তির আশা শফিকুর রহমানের ‘ইনসাফের বাংলাদেশ’ স্ট্যাটাস ভাইরাল রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ মেট্রো প্রকল্পে ব্যয় বৃদ্ধি, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রমজানে ইফতার বাজারে উত্তাপ, দাম বেড়েছে ২৫–৫০ শতাংশ ঢাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা ইরান ইস্যুতে কঠোর বিকল্প পরিকল্পনা ভাবছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের চাপের মুখে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় যুক্তিতর্ক শুনানিতে অংশ নিতে হাজির হয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রোববার
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:৩ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:৩ সময়
শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূস ছবি : সংগৃহীত
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় যুক্তিতর্ক শুনানিতে অংশ নিতে হাজির হয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টা ১৮ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস তার আইনজীবীসহ আদালতে হাজির হন। রোববার ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালতে এই মামলায় চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন তার পক্ষে শুনানি করবেন। 

এর আগে গত ২১ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে মামলার আইনগত বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালত ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মামলার আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। এদিন যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

সেদিন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছিলেন, এ মামলার সাক্ষীদের বর্ণনায় ড. ইউনূসসহ অন্যরা সংশ্লিষ্ট আছেন এমন কোনো বর্ণনা নেই। তাদের বিরুদ্ধে কোনো ডকুমেন্ট নেই। মামলার আর্জিতে কোথাও আসামিরা অপরাধী এমন কোনো অভিযোগ উল্লেখ নেই। কোম্পানি আইন অনুযায়ী অপরাধ কোম্পানির হবে। কিন্তু এখানে অসৎ উদ্দেশ্যে ব্যক্তিকে আসামি করা হয়েছে। একারণে এ মামলা চলতে পারে না।

গত ৬ ডিসেম্বর এ মামলায় আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসকে শ্রম আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত। ওইদিন ড. মুহাম্মদ ইউনূস সপ্তম বারের মতো শ্রম আদালতে হাজির হন।

গত ৬ নভেম্বর এ মামলার বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওইদিন আদালত ৯ নভেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ এ মামলার চারজন আসামির ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখার দিন রাখেন।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষা মন্ত্রণালয়ে মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা মন্ত্রণালয়ে মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ