ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

বুকে ব্যথা ওঠে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

কুষ্টিয়া জেলা কারাগারে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরিফুল ইসলাম (২৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই)
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:২৭ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:২৭ সময়
বুকে ব্যথা ওঠে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

কুষ্টিয়া জেলা কারাগারে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরিফুল ইসলাম (২৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কারাগার সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম ২০১৯ সাল থেকে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার রাতের দিকে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।


কারা প্রশাসন জানিয়েছে, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ