ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, বেনাপোল সীমান্তে হস্তান্তর

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। দুই দেশের
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৪৫ সময়
ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, বেনাপোল সীমান্তে হস্তান্তর

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। দুই দেশের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হয়। রোববার রাত ৯টার দিকে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে এসব বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে। এ সময় দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে আটক হওয়া এসব বাংলাদেশিকে একটি বিশেষ শিবিরে রাখা হয়েছিল। পরে নাগরিকত্ব যাচাই এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৩ জুলাই বিশেষ নিরাপত্তার মধ্যে তাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়। পরে পেট্রাপোল সীমান্ত দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।


বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, দেশে ফেরা ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তাদের অধিকাংশই যশোর, সাতক্ষীরা, খুলনা, নড়াইলসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর প্রত্যেকের পরিচয় ও ঠিকানা পুনরায় যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ হলে তাদের নিজ নিজ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে।


বেনাপোল পোর্ট থানা জানিয়েছে, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের থানায় নেওয়া হবে। পরে বিভিন্ন বেসরকারি সংস্থার সহায়তায় স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে। সংশ্লিষ্ট একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, দেশে ফিরে আসা এসব ব্যক্তি বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে কাজের আশায় ভারতে গিয়েছিলেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়ে ২ থেকে ৫ বছর পর্যন্ত কারাভোগের পর ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পেয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস