ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ওসমান গনি

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৩৭ সময়
ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ওসমান গনি

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে ডিএমপির গুরুত্বপূর্ণ ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


আদেশ অনুযায়ী, এতদিন এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ ওসমান গনিকে বদলি করে ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এই পদে দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস. এন. নজরুল ইসলাম। সম্প্রতি তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়। তার স্থলেই দায়িত্ব গ্রহণ করছেন মোহাম্মদ ওসমান গনি।


ডিএমপির গুরুত্বপূর্ণ এই বিভাগটি রাজধানীর আইনশৃঙ্খলা, অপরাধ দমন এবং বিভিন্ন বিশেষ অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার

‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার