ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

আইপিএলে ২ কোটি রুপিতে দল পেলেন মুস্তাফিজ

আইপিএল নিলামে দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এবার নিলামে ফিজকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৩, সকাল ৭:৫৭ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:৪৫ সময়
আইপিএলে ২ কোটি রুপিতে দল পেলেন মুস্তাফিজ ছবি : সংগৃহীত
আইপিএল নিলামে দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এবার নিলামে ফিজকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস।

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে বসেছে ২০২৪ আইপিএলের নিলাম। যেখানে নিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই দল পেলেন মোস্তাফিজ। 

নিলামে একমাত্র চেন্নাই বিড করে 'কাটার মাস্টার'র জন্য। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই তাকে পেয়ে যায় আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে মোস্তাফিজ এবার খেলবেন মহেন্দ্র সিং ধোনির দলের জার্সিতে।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে চূড়ান্ত প্লেয়ার্স ড্রাফটে মোস্তাফিজের পাশাপাশি তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নামও ছিল। তবে নিলামের আগেই তাসকিন ও শরিফুলের নাম সরিয়ে নিয়েছে বিসিবি। বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানানো হয়। তবে বিশেষ বিবেচনায় থাকে মোস্তাফিজের নাম।  

তবে বিসিবি জানিয়েছে, আগামী ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন মোস্তাফিজ। এরপর তাকে ফিরতে হবে জাতীয় দলে। নিলামে তার ভিত্তিমূল্য ছিল, ২ কোটি রুপি। যা সর্বোচ্চ ক্যাটাগরি। গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি এই পেসার। তবে এবার তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। তাই দল পেতে নিলামে নাম লেখাতে হয় মোস্তাফিজকে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস