ঢাকা | |

আইসিসির ডিমেরিট পয়েন্ট পেল মিরপুরের পিচ

সম্প্রতি শেষ হওয়া ঢাকা টেস্টের পিচকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি। একই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে এই
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:১৪ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:১৪ সময়
আইসিসির ডিমেরিট পয়েন্ট পেল মিরপুরের পিচ ছবি : সংগৃহীত
সম্প্রতি শেষ হওয়া ঢাকা টেস্টের পিচকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি। একই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে এই পিচকে।

এ বিষয়ে আইসিসির কাছে রিপোর্ট করেছিলেন ম্যাচ রেফারি ডেভিড বুন। তার রিপোর্টের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ডেভিড বুন ম্যাচ অফিসিয়াল এবং দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করেন।

বাংলাদেশকে ক্রিকেট বোর্ডের কাছে এরই মধ্যে রিপোর্টের কপি হস্তান্তর করেছে আইসিসি। বিসিবি চাইলে ১৪ দিনের ভেতর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।

উল্লেখ্য, আইসিসির পিচ এবং আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়া অনুযায়ী কোনো পিচ বা আউটফিল্ডের স্ট্যান্ডার্ড ঘাটতি মনে করা হয়, তবে ওই ভেন্যু ডিমেরিট পয়েন্ট পায়।

পিচ এবং আউটফিল্ড অসন্তোষজনক হলে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। অন্যদিকে পিচ এবং আউটফিল্ড আনফিট হলে তিনটি ডিমেরিট পয়েন্ট।

ডিমেরিট পয়েন্ট কার্যকর থাকে পাঁচ বছর পর্যন্ত। যদি কোনো ভেন্যু এই সময়ের মধ্যে ছয়টি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পায়, তবে এক বছর সে ভেন্যু আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞায় পড়বে।

যদি এই সময়ের মধ্যে দ্বিগুণ অর্থাৎ ১২টি ডিমেরিট পয়েন্ট পায় কোনো ভেন্যু, তবে দুই বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু