ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

পাওনা টাকা চাওয়ায় ময়মনসিংহে ব্যবাসায়ীকে গলা টিপে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের পর গলা চেপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:১৬ সময়
পাওনা টাকা চাওয়ায় ময়মনসিংহে ব্যবাসায়ীকে গলা টিপে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের পর গলা চেপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শনিবার (২৩ মে) বিকেলে মুক্তাগাছা ও মধুপুর সীমান্তবর্তী রসুলপুর বাজার এলাকায়। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম শফু (৩৫)। তিনি পার্শ্ববর্তী চানপুর গ্রামের মৃত হাসুন আলীর সন্তান এবং পেশায় একজন কলা ব্যবসায়ী ছিলেন।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রসুলপুর বাজারের মুদি দোকানি আল আমীনের কাছে শফিকুল ইসলামের ৩ হাজার টাকা পাওনা ছিল। ওই টাকা আদায়ের জন্য শনিবার বিকেলে তিনি দোকানে গেলে দু’জনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, সংঘর্ষের সময় আল আমীন দোকানের শাটারের সঙ্গে শফিকুল ইসলামকে ধাক্কা দেন এবং পরে দুই হাত দিয়ে তার গলা চেপে ধরেন। এতে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বকুল মুন্সি নামের একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস