ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

একদিনে যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি টাকা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত অব্যাহত থাকলেও যমুনা সেতুতে যানবাহনের চাপ আগের দিনের তুলনায় কিছুটা
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৪৪ সময়
একদিনে যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি টাকা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত অব্যাহত থাকলেও যমুনা সেতুতে যানবাহনের চাপ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই সংখ্যা আগের দিনের তুলনায় ২ হাজার ৩১৭টি কম। একই সঙ্গে টোল আদায়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।


শনিবার (২৩ মে) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়, যা থেকে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা টোল আদায় করা হয়েছে। অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে পার হয়েছে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা। দুই প্রান্ত মিলিয়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।


এর আগের দিন শুক্রবার (২২ মে) ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। ফলে একদিনের ব্যবধানে যানবাহন পারাপার ও টোল—উভয়ই কমেছে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, সেতুর উভয় প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, যমুনা সেতু দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের যাতায়াতের প্রধান সড়কপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই এই সেতুতে যানবাহনের চাপ বৃদ্ধি পায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস