ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৪ জন পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রী ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, শান্তি চুক্তিতে বড় অগ্রগতির সম্ভাবনা দুই ‘শিবির নেতা’র বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনের অভিযোগ ছাত্রদলের নাসিরের রেলওয়ে পুলিশের অভিযানে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী আটক বেসরকারি হাসপাতালেও হাম রোগী ভর্তি নেওয়ার নির্দেশ আগামী রোববারের মধ্যে দিতে হবে বিদ্যুৎ বিল, অন্যথায় জরিমানা ইরান যুদ্ধ থামাতে কাতারের তৎপরতা, তেহরানে বিশেষ প্রতিনিধিদল ট্রাম্প ও পুতিনের পর এবার চীন যাচ্ছেন শেহবাজ শরিফ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

নারায়ণগঞ্জে রেস্টুরেন্টে ‘গোপন বৈঠক’: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৪৯ সময়
নারায়ণগঞ্জে রেস্টুরেন্টে ‘গোপন বৈঠক’: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেলে শহরের ‘গ্র্যান্ড হল রেস্টুরেন্ট’ থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন খোরশেদ আলম অপু, মেহেদী এবং সোহেল। জানা গেছে, তাদের সবাই আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারী হিসেবে পরিচিত। এর মধ্যে খোরশেদ আলম অপু চাঁদপুর জেলার মতলব থানাধীন ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে মেহেদী একই শাখার ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় দুটি মামলা রয়েছে। ঘটনার সূত্রপাত হয় শুক্রবার দুপুরে, যখন ইসলামী ছাত্রশিবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাষাঢ়ার একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগের গোপন বৈঠকের খবর ছড়িয়ে দেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে রেস্টুরেন্টে অবস্থানরত তিনজনকে আটক করে।


এ বিষয়ে এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান দাবি করেন, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি গোপন বৈঠকের চেষ্টা করছিলেন এবং পরে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় তারা স্থান পরিবর্তন করে রেস্টুরেন্টে অবস্থান নেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, গোপন বৈঠকের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অতীতের মামলার সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দিনেই দর্শক সমাগম, টিকিট বিক্রিতে নতুন ইতিহাস গড়ল কান

ছয় দিনেই দর্শক সমাগম, টিকিট বিক্রিতে নতুন ইতিহাস গড়ল কান