ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভাঙছে ইসরায়েলের পার্লামেন্ট, নেতানিয়াহুর পতন ঘটতে পারে? চীনে বন্যা ও ভূমিধসে ২১ জনের মৃত্যু জামায়াতকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য মিথ্যাচার-দায়িত্বজ্ঞানহীন 'মাছ-কার্ড বাদ দিয়ে তারেক রহমানের নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করা প্রয়োজন' গরু চুরি ঠেকাতে বসলো ‘বাঁশের চেকপোস্ট’, পাহারায় গ্রামবাসী বাংলাদেশের টেস্ট ইতিহাসে শান্তই সেরা অধিনায়ক রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার মেলোনি-মোদির ‘মেলোডি’ ট্রেন্ডের ভিডিও দেখে ভুল শেয়ার কিনলেন বিনিয়োগকারীরা পে-স্কেলের সঙ্গে সমন্বয় হবে মহার্ঘ ভাতা, কীভাবে আইনশৃঙ্খলার চরম অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: গোলাম পরওয়ার

ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক ‎

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহী, উত্তরাঞ্চল ও ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, সকাল ৯:৪৫ সময়
ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক ‎

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহী, উত্তরাঞ্চল ও ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বুধবার ভোররাতে সাফদারপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষ জানায়, মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


খবর পেয়ে সকালেই উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়া হলে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৮টার দিকে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে। তবে কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর