ঢাকা | |

বিশ্বকাপের দল ঘোষণার আগে বার্তা দিলেন নেইমার

বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলে নেইমারের জায়গা হবে কি না—এমন প্রশ্ন এখন ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি।
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, দুপুর ২:৪৯ সময়
বিশ্বকাপের দল ঘোষণার আগে বার্তা দিলেন নেইমার

বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলে নেইমারের জায়গা হবে কি না—এমন প্রশ্ন এখন ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে আজই। সোমবার (১৮ মে) রিও ডি জেনেইরোর বিখ্যাত ‘মিউজিয়াম অব টুমরো’-তে স্থানীয় সময় বিকেল ৫টায় ব্রাজিলের বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি।


দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার। হাঁটুর অস্ত্রোপচারের পর প্রায় এক বছর প্রতিযোগিতামূলক ফুটবল থেকে দূরে থাকতে হয় তাকে। তবে সম্প্রতি মাঠে ফিরে আবারও নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছেন এই তারকা ফুটবলার। রোববার (১৭ মে) সান্তোসের ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নেইমার বলেন, দলে থাকার যোগ্য কি না, সেই সিদ্ধান্ত কোচই নেবেন। সুযোগ পাওয়ার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন বলেও জানান তিনি।


নেইমার আরও বলেন, যদি শেষ পর্যন্ত তিনি দলে জায়গা না-ও পান, তাহলেও একজন সাধারণ সমর্থক হিসেবে ব্রাজিলকে সমর্থন দিয়ে যাবেন। এদিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও সম্প্রতি নেইমারের ফিটনেস ও দলের ভেতরে তার ইতিবাচক প্রভাবের প্রশংসা করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, চূড়ান্ত ২৬ সদস্যের দলে বড় চমক হিসেবে থাকতে পারেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।


আনচেলত্তির মতে, নেইমার শুধু সমর্থকদের কাছেই নয়, সতীর্থ খেলোয়াড়দের কাছেও অত্যন্ত জনপ্রিয় এবং ড্রেসিংরুমে তার উপস্থিতি দলের পরিবেশকে আরও ইতিবাচক করে তোলে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের