ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার

চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মোছা নিয়ে বিএনপি-এনসিপি উত্তেজনা

চট্টগ্রাম নগরীতে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৫৩ সময়
চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মোছা নিয়ে বিএনপি-এনসিপি উত্তেজনা

চট্টগ্রাম নগরীতে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে গভীর রাতে উত্তেজনা ও পাল্টাপাল্টি স্লোগানের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) রাত ১১টার দিকে নগরীর টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ওয়াসা মোড় থেকে টাইগারপাস পর্যন্ত নবনির্মিত ফ্লাইওভারের বিভিন্ন পিলারে আঁকা জুলাই আন্দোলনের বেশ কয়েকটি গ্রাফিতি সম্প্রতি মুছে ফেলা হয়। এর প্রতিবাদে এনসিপি চট্টগ্রাম মহানগরীর নেতাকর্মীরা ওই এলাকায় নতুন করে ‘জুলাই গ্রাফিতি’ আঁকার কর্মসূচি পালন করেন। কিন্তু রাত গভীর হওয়ার দিকে চসিক কার্যালয়ের সামনের সড়কের দেয়ালে মেয়র ডা. শাহাদাত হোসেনকে ইঙ্গিত করে কিছু উসকানিমূলক স্লোগান লেখা হয়। এরপরই স্থানীয় ছাত্রদল ও যুবদলসহ বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন এবং স্লোগানগুলো মুছে দেন।


এর ফলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাল্টাপাল্টি স্লোগানের ঘটনা ঘটে। পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হলে পুলিশ দ্রুত মাঝখানে অবস্থান নেয় এবং উভয় পক্ষকে সরিয়ে দেয়। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম পরে জানান, পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি বা কোনো শিল্পকর্ম অপসারণের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর সৌন্দর্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে চসিক সর্বদা সহযোগিতা করে আসছে এবং এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি রাজনৈতিক বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস

১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস