ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান গ্যাস-বিদ্যুৎসংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের এআই ক্যামেরার চোখে রাজধানীর সড়ক, কোন অপরাধে কত জরিমানা প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে

ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সামুদ্রিক অবরোধের প্রেক্ষাপটে ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাবের কঠোর ও অনমনীয় জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৪৯ সময়
ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সামুদ্রিক অবরোধের প্রেক্ষাপটে ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাবের কঠোর ও অনমনীয় জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তেহরানকে কোনো ধরনের বড় অর্থনৈতিক বা সামরিক ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত চুক্তিতে না এলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের ধারণা।


রোববার (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একটি রহস্যজনক ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে একটি জেনারেটরে আগুন লাগলেও কোনো তেজস্ক্রিয়তা বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ইরান পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা করেছেন। একই দিনে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে দীর্ঘ ফোনালাপে সামরিক কৌশল নিয়েও আলোচনা হয়।


ইরানি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানকে পাঁচ দফা শর্তের একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে পারমাণবিক কর্মসূচি সীমিত করা, ইউরেনিয়াম স্থানান্তর এবং সম্পদ ব্যবস্থাপনার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইরান এসব শর্তকে একপাক্ষিক ও অসম বলে অভিহিত করেছে। অন্যদিকে ইরানও নিজেদের অবস্থানে অনড় রয়েছে। তেহরান বলছে, মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, মার্কিন অবরোধ প্রত্যাহার এবং জব্দ সম্পদ ফেরত না দিলে কোনো চুক্তি সম্ভব নয়। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নতুন নৌবাণিজ্য বিধিমালার বিষয়টিও আলোচনায় রয়েছে।


বিশ্লেষকদের মতে, দুই পক্ষই এখন কঠোর অবস্থানে থাকায় শান্তি আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। তবে পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং আঞ্চলিক সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?