ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বাধা বিজিবির ছাত্রসমাজই গণতান্ত্রিক আন্দোলনের মূল শক্তি: রাষ্ট্রপতি ইরানে অভিযান নিয়ে অনড় নেতানিয়াহু, কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, আট মাসের মধ্যে সর্বোচ্চ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী আরাফাত ও নাইমুল

হাউসবোট মালিক সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে মোঃ আরাফাত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নাইমুল
  • আপলোড সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৩ সময়
  • আপডেট সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৩ সময়
হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী আরাফাত ও নাইমুল

হাউসবোট মালিক সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে মোঃ আরাফাত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নাইমুল হাসান টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ আরাফাত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, যা তার প্রতি সংগঠনের সদস্যদের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।


নতুন কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে তারিকুর রহমান পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীপ বণিক, কোষাধ্যক্ষ হিসেবে আশফাক জামান, দপ্তর সম্পাদক হিসেবে হুযাইফা এবং প্রচার সম্পাদক হিসেবে মোঃ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।


নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। কমিটির প্রধান লক্ষ্য হিসেবে হাউসবোট পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, পর্যটকদের নিরাপত্তা জোরদার করা এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করার কথা জানানো হয়েছে। নেতৃত্বে ধারাবাহিকতা থাকায় সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটি হাউসবোট খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ