ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান গ্যাস-বিদ্যুৎসংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের এআই ক্যামেরার চোখে রাজধানীর সড়ক, কোন অপরাধে কত জরিমানা প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে

দূষিত শহরের তালিকায় প্রথম স্থান পেয়েছে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে রাজধানী ঢাকার নামটি। যার স্কোর ৩২১। এদিন সকাল ৮টা ৫০ মিনিটের
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:৩১ সময়
দূষিত শহরের তালিকায় প্রথম স্থান পেয়েছে ঢাকা ছবি: সংগৃহীত
বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে রাজধানী ঢাকার নামটি। যার স্কোর ৩২১। এদিন সকাল ৮টা ৫০ মিনিটের দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৩২১, যা ‘ঝুঁকিপূর্ণ’  হিসেবে বিবেচিত। আর একিউআই স্কোর ২২৪ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কুয়েত সিটি কুয়েত।


একইসময়ে ২২৭ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। ২২২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো। ২১৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২১২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি।

এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৯৮ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৯৬ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে চীনের চেংডু। ১৮০ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে কাতারের দোহা। ১৭১ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। ১৬২ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?