ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

আজ থেকে শুরু পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ

ভোর ৬টা বাজার সাথে সাথেই শুরু হলো বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ৫ম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধ। একদিন বিরতির
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৩, সকাল ৮:৩৯ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৩, সকাল ৮:৩৯ সময়
আজ থেকে শুরু পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ছবি : সংগৃহীত
ভোর ৬টা বাজার সাথে সাথেই শুরু হলো বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ৫ম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধ। একদিন বিরতির পর দেয়া এই অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে পঞ্চম ধাপের এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের এ আন্দোলনে সমর্থন জানিয়ে কর্মসূচি পালন করছে সমমনা দলগুলোও।

অবরোধের ফলে রাজধানীসহ সারাদেশের পরিস্থিতি থমথমে। এর মধ্যে আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা করার কথা বলছে ইসি। বিএনপি ও সমমনা দলগুলো ইসির এমন সিদ্ধান্তে ক্ষোভ ও হুশিয়ারি দিয়েছে। 

অপরদিকে অবরোধ প্রত্যাখ্যান করে শুরু থেকেই যানচলাচল সচল রেখেছে মালিক সমিতি। তবে যান চলাচল সচল থাকলেও পর্যাপ্ত যাত্রী এবং নিরাপত্তা শঙ্কায় চলাচল কমেছে দূরপাল্লার যানগুলো।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশের পর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সারা দেশে ১৫৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আগুন দেওয়া হয়েছে ঢাকা সিটিতে। গড়ে দিনে ৫টি করে বাস পোড়ানো হয়েছে এই কয়েকদিনে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এসব অগ্নিকাণ্ডে মোট ১০০টি বাস, মাইক্রোবাস তিনটি, প্রাইভেটকার দুটি, মোটরসাইকেল আটটি, ট্রাক ১৩টি, কাভার্ড ভ্যান আটটি, অ্যাম্বুলেন্স একটি, পিকআপ দুটি, সিএনজি দুটি, নছিমন একটি, লেগুনা একটি, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি একটি, পুলিশের গাড়ি একটি, বিএনপির দলীয় কার্যালয় পাঁচটি, আওয়ামী লীগের দলীয় কার্যালয় একটি, পুলিশ বক্স একটি, কাউন্সিলর অফিস একটি, বিদ্যুৎ অফিস দুটি, বাস কাউন্টার একটি এবং দুটি শোরুম পুড়িয়ে দেওয়া হয়েছে।

রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর তিন দফায় ৭ দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় গত ১০ নভেম্বর ভোর ৬টায়। চতুর্থ দফায় ১২ নভেম্বর সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করে দলটি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস