ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন যুক্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা গাজা যুদ্ধের তিন বছর: হারিয়ে গেছে স্বাভাবিক জীবনের ছন্দ চট্টগ্রামে নগর ভবনে শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের

প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী হালদায় দেওয়া হলো বাঁধ, পরে উচ্ছেদ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উজানে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরার প্রস্তুতির সময় উচ্ছেদ অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ।
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৩ সময়
প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী হালদায় দেওয়া হলো বাঁধ, পরে উচ্ছেদ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উজানে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরার প্রস্তুতির সময় উচ্ছেদ অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। অভিযানে বাঁধ ভেঙে ফেলা হয় এবং ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। শুক্রবার দুপুরে উপজেলার দশবিল এলাকায় অভিযানটি পরিচালনা করেন মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। জানা যায়, স্থানীয় কয়েকজন যুবক বৃহস্পতিবার রাতে নদীতে বাঁধ তৈরি করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অধিদপ্তর সেখানে অভিযান চালায়।


মৎস্য কর্মকর্তা জানান, হালদা নদী দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এ সম্পদ রক্ষায় নিয়মিত তদারকি ও অভিযান চালানো হচ্ছে। বিদ্যমান মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা অনুযায়ী এবং হালদা নদী সংরক্ষণ গেজেটের আলোকে এ অভিযান পরিচালিত হয়। তিনি আরও বলেন, নদীর জীববৈচিত্র্য রক্ষায় কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা তৈরি না করতে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।


হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় এবং জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!