ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ভেস্তে গেলো পাকিস্তানের চেষ্টা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় যে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল, তা ব্যর্থ হয়েছে
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়
ভেস্তে গেলো পাকিস্তানের চেষ্টা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় যে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল, তা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী সূত্র। ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়, ইরান জানিয়েছে তারা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে প্রতিনিধি পাঠাতে আগ্রহী নয়। পাশাপাশি তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, ওয়াশিংটনের উত্থাপিত শর্তগুলো তারা গ্রহণযোগ্য মনে করছে না। এর ফলে পাকিস্তানের নেতৃত্বে শুরু হওয়া যুদ্ধবিরতি প্রচেষ্টা কার্যত থেমে গেছে। এই উদ্যোগে পরোক্ষভাবে মিসর এবং তুরস্ক অংশ নিলেও প্রধান মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান-এর মধ্যে চলমান সংঘাত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এখন পর্যন্ত টানা কয়েক সপ্তাহ ধরে চলছে। মার্চের শুরু থেকে কূটনৈতিকভাবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চললেও শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, আলোচনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও প্রায় সম্পন্ন ছিল, তবে ইরানের অনাগ্রহে উদ্যোগটি এগোতে পারেনি।


ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত সমাধানে কূটনৈতিক অগ্রগতি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস