ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

পারস্য উপসাগরে আটকা হাজারো নাবিক

ইরান ও ওমানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল, গ্যাস
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪০ সময়
পারস্য উপসাগরে আটকা হাজারো নাবিক

ইরান ও ওমানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল, গ্যাস ও সার সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে এই পরিস্থিতিতে আটকে পড়া হাজারো নাবিকের দুর্দশা নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা হচ্ছে। চলমান সংঘাত শুরুর পর থেকে পারস্য উপসাগর এলাকায় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে অন্তত ২১টি হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) জানিয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত ১০ জন নাবিক নিহত হয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।


বর্তমানে উপসাগরীয় দেশগুলোর উপকূলে নোঙর করা প্রায় ২ হাজার জাহাজে ২০ হাজারেরও বেশি নাবিক অবস্থান করছেন। এসব জাহাজে খাদ্য ও প্রয়োজনীয় রসদের ঘাটতি দেখা দিচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। দীর্ঘ সময় ধরে আটকে থাকায় নাবিকদের মধ্যে চরম ক্লান্তি ও তীব্র মানসিক চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি উদ্যোগের আহ্বান জানিয়েছেন আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ।


তিনি বলেন, বিচ্ছিন্ন কোনো পদক্ষেপে এ সংকট সমাধান সম্ভব নয়। আটকে পড়া নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং জাহাজে জরুরি সহায়তা পৌঁছে দিতে দ্রুত একটি মানবিক করিডোর গড়ে তোলার জন্য আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ জরুরি।


বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে চলাচল স্বাভাবিক না হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় আরও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সূত্র: বিবিসি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?