ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

আবারও সাইবার হামলার শিকার এফবিআই, গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের তদন্ত

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) আবারও সাইবার হামলার মুখে পড়েছে। সংস্থাটির দেশজুড়ে অপরাধসংক্রান্ত তথ্য
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৭:২১ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৭:২১ সময়
আবারও সাইবার হামলার শিকার এফবিআই, গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের তদন্ত
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) আবারও সাইবার হামলার মুখে পড়েছে। সংস্থাটির দেশজুড়ে অপরাধসংক্রান্ত তথ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ ডেটাবেইসে অননুমোদিত প্রবেশের আশঙ্কায় তদন্ত শুরু হয়েছে। তদন্ত সম্পর্কে জানেন, এমন দুজন ব্যক্তির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এফবিআইয়ের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার (এনসিআইসি) তথ্যভাণ্ডারে সম্ভাব্য হ্যাকারদের অনুপ্রবেশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের অন্যতম প্রধান মাধ্যম এই এনসিআইসি। দেশজুড়ে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা গ্রেপ্তারি পরোয়ানা যাচাই, পলাতক আসামিদের শনাক্ত এবং ব্যক্তির অতীত রেকর্ড সম্পর্কে তথ্য সংগ্রহে এ ডেটাবেইস ব্যবহার করে।

সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে এনসিআইসি ব্যবস্থায় সম্ভাব্য অনুপ্রবেশের এটি দ্বিতীয় ঘটনা বলে জানা গেছে। ব্যাংকিং খাত, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় একের পর এক বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার পর যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসন যখন এসব উদ্বেগ কমানোর চেষ্টা করছে, ঠিক তখনই নতুন এই অনুপ্রবেশের ঘটনা সামনে এলো। বৃহস্পতিবার এফবিআইয়ের কর্মকর্তারা সর্বশেষ সাইবার নিরাপত্তা ঝুঁকির বিষয়ে অবগত হওয়ার পর সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে সাইবার নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। কয়েক মাস আগে পরিচালিত একটি অভিযানের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ওই অভিযানের লক্ষ্য ছিল বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের প্রযুক্তিগত ব্যবস্থা হালনাগাদ করতে উৎসাহিত করা এবং হ্যাকারদের হাত থেকে সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখা।

দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় প্রধান প্রযুক্তিগত ব্যবস্থাগুলো আধুনিকায়নের জন্য বর্তমান প্রশাসনের প্রশংসা করেন প্যাটেল। তিনি বলেন, আগের প্রশাসনগুলোও এসব ব্যবস্থা হালনাগাদ করতে পারত, কিন্তু তা করেনি। বর্তমান প্রশাসন সময়ের চেয়ে এগিয়ে থেকে আগের ঘাটতি পূরণের চেষ্টা করছে। সাইবার অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দেওয়া এফবিআইয়ের সাবেক এক কর্মকর্তা সিএনএনকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এনসিআইসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য বিনিময় ব্যবস্থা। তিনি জানান, প্রতিদিন দেশের বিভিন্ন এলাকার কর্মকর্তারা পলাতক আসামিদের খুঁজে বের করা, কার্যকর গ্রেপ্তারি পরোয়ানা যাচাই এবং জননিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের জন্য এই ডেটাবেইসের ওপর নির্ভর করেন।

সাবেক ওই কর্মকর্তার উদ্বেগ, হ্যাকাররা শুধু সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে কি না, সেটিই নয়; বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা যে তথ্যের ভিত্তিতে কাজ করেন, সেগুলোর নির্ভরযোগ্যতা বা যথার্থতা পরিবর্তন করতে পেরেছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে গত সেপ্টেম্বরে ‘শাইনিহান্টার্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এফবিআইয়ের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে হামলা চালিয়ে কর্মীদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য লক্ষ্যবস্তু করেছিল। ওই তথ্য চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কানাডার এক সাইবার নিরাপত্তা গবেষক ও লেখককে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সিএনএনের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ওই ঘটনার পর এফবিআইয়ের কয়েকজন কর্মী অভিযোগ করেছিলেন, তাঁদের ব্যক্তিগত তথ্য চুরির ঘটনায় তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, সে বিষয়ে যথাযথ তথ্য দেওয়া হয়নি। এমনকি ক্ষতিগ্রস্তদের জন্য যে নিরাপত্তা সহায়তার ব্যবস্থা করা হয়েছিল, সেটিও প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত ছিল বলে তাঁদের ধারণা।

এ ছাড়া ২০২৩ সালেও এফবিআইয়ের নিউইয়র্ক ফিল্ড অফিসের একটি কম্পিউটার ব্যবস্থায় হ্যাকাররা অনুপ্রবেশ করেছিল। ওই সিস্টেমটি শিশুদের যৌন শোষণসংক্রান্ত অপরাধের তদন্তে ব্যবহৃত হতো। এর মধ্যে জেফরি এপস্টেইন তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ছবি সংরক্ষণের ব্যবস্থাও ছিল বলে সিএনএনের আরেক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়