ঢাকা | |

‘২৪-৪৮ ঘণ্টার মধ্যে হামলা’, মার্কিনিদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ

নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২ এপ্রিল) বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এই
  • আপলোড সময় : ২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৫ সময়
  • আপডেট সময় : ২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৫ সময়
‘২৪-৪৮ ঘণ্টার মধ্যে হামলা’, মার্কিনিদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ

নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২ এপ্রিল) বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এই সতর্কতা জারি করে। দূতাবাস জানায়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য হামলার আশঙ্কা রয়েছে। তাই ইরাকে থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।


বিবৃতিতে বলা হয়, ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এর মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল ও বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনাও থাকতে পারে।


দূতাবাস আরও জানায়, সাম্প্রতিক সময়ে কিছু অপহরণের ঘটনা ঘটেছে, যা নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এ কারণে যুক্তরাষ্ট্র সরকার ইরাকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবং যারা সেখানে অবস্থান করছেন তাদের দ্রুত দেশটি ছাড়তে বলা হয়েছে।


সূত্র: আনাদোলু এজেন্সি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!