ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার: রাষ্ট্রপতি হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন কেপ ভার্দের ফুটবলাররা বিদেশে নারী কর্মীদের নির্যাতন আগের তুলনায় কমেছে: প্রতিমন্ত্রী নুর পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, বেনাপোল সীমান্তে হস্তান্তর ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে জয় দিয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি
  • আপলোড সময় : ২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৫ সময়
  • আপডেট সময় : ২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৫ সময়
চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে জয় দিয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি এক ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে লাল-সবুজের দল। ম্যাচের শুরু থেকেই দুই দল সমান তালে লড়াই করে। মাত্র চার মিনিটেই চাইনিজ তাইপে লি চি-শুয়ানের গোলে এগিয়ে যায়। তবে ব্যবধান ঘোচাতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ১১ মিনিট পর্যন্ত। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়।


দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় বাংলাদেশ। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে লিড এনে দেন আশরাফুল। এরপর তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল ব্যবধান বাড়ায়। চতুর্থ কোয়ার্টারে ৫৯ মিনিটে দ্বীন ইসলামের গোলের পর স্কোরলাইন দাঁড়ায় ৪-১। তবে শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় চাইনিজ তাইপে। দ্রুত দুটি গোল করে তারা ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত অবশ্য রক্ষণভাগ শক্ত রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।


আগামী ম্যাচে প্রিলিমিনারি রাউন্ডে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স