ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ইসরাইলী সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করতে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গাজায় চলমান হামলার কথা তুলে ধরে মুসলিম দেশগুলোর প্রতি ইসরাইলী সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৩, দুপুর ১১:১২ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৩, দুপুর ১১:১২ সময়
ইসরাইলী সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করতে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান ছবি: সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গাজায় চলমান হামলার কথা তুলে ধরে মুসলিম দেশগুলোর প্রতি ইসরাইলী সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার আরব ও মুসলিম নেতৃবৃন্দের সম্মেলনে রাইসি এ আহ্বান জানান।

তিনি বলেন, মুসলিম সরকারগুলোর উচিত দখলদার ও আগ্রাসনকারী সরকারের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করা। গত ৭ অক্টোবর ফিলিস্তিনী সংহঠন হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালানোর পর ইসরাইল গাজায় পাল্টা অভিযান শুরু করে। সে থেকে ইসরাইলের ভয়াবহ হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে আরবলীগ ও ওআইসি(অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) জরুরি বৈঠকে বসে।

চলতি বছরের মার্চ মাসে ইরান ও সৌদি আরব সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হওয়ার পর এ প্রথম রিয়াদ সফরে এলেন রাইসি। তিনি সে সকল দেশের সাথে ইসরাইলের সম্পর্ক রয়েছে তা ছিন্ন করতে এবং ফিলিস্তিনীদের প্রতি আরো সমর্থন দেয়ার আহ্বান জানান।
রাইসি ইহুদিবাদি শাসনের বিরুদ্ধে বাণিজ্য বয়কট বিশেষ করে জ¦ালানি ক্ষেত্রকে প্রাধান্য দেয়ারও আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, জায়নবাদী শাসনের যুদ্ধযন্ত্র এবং এর জ¦ালানি উভয়ই আমেরিকানদের অন্তর্গত। নিঃসন্দেহে মার্কিন সরকার এই অপরাধের কমান্ডার এবং প্রধান সহযোগি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস