ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান গ্যাস-বিদ্যুৎসংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের এআই ক্যামেরার চোখে রাজধানীর সড়ক, কোন অপরাধে কত জরিমানা প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে

জলদস্যুদের কবলে ২২ ভারতীয় নাবিকসহ দুই জাহাজ

ইয়েমেন ও সোমালিয়া উপকূলে দুটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের হামলার শিকার হয়েছে। জাহাজ দুটিতে থাকা ২২ ভারতীয় নাবিকসহ সব
  • আপলোড সময় : ২২ আগস্ট ২০২৬, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ২২ আগস্ট ২০২৬, সকাল ৯:৩২ সময়
জলদস্যুদের কবলে ২২ ভারতীয় নাবিকসহ দুই জাহাজ

ইয়েমেন ও সোমালিয়া উপকূলে দুটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের হামলার শিকার হয়েছে। জাহাজ দুটিতে থাকা ২২ ভারতীয় নাবিকসহ সব নাবিক এখন পর্যন্ত নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০ আগস্ট ইয়েমেন উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে এডেন উপসাগরে ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘এমটি সিবু ১’ ছয় সশস্ত্র জলদস্যু ছিনতাই করে।


জাহাজটিতে মোট ২০ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৬ জন ভারতীয়। এছাড়া একজন করে সিরীয়, সুদানীয় ও ইরাকি নাগরিক ছিলেন। অপর একজন নাবিকের জাতীয়তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জাহাজটির নিয়োগকারী প্রতিষ্ঠান এস কে এস মেরিন সার্ভিসেসও জলদস্যুদের হামলার বিষয়টি নিশ্চিত করেছে।


এর আগে ১৭ আগস্ট সোমালিয়ার পান্টল্যান্ডের মারায়ে উপকূলের কাছে ক্যামেরুনের পতাকাবাহী ‘এম/ভি লুতুফ’ নামের আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় আট সশস্ত্র জলদস্যু। দুটি ছোট নৌযানে করে এসে একে-৪৭ রাইফেলধারী জলদস্যুরা জাহাজটিতে উঠে ১০ সদস্যের ক্রুকে নিয়ন্ত্রণে নেয়। ওই জাহাজের ক্রুদের মধ্যে ছয়জন ভারতীয় ছিলেন। অন্যদের মধ্যে তুরস্ক, জর্জিয়া ও সার্বিয়ার নাগরিক ছিলেন।


পরপর দুটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের হামলার শিকার হওয়ায় লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া। হামলার পর সংশ্লিষ্ট নাবিকদের নিরাপত্তা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ আরও বাড়ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?