ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন যুক্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা গাজা যুদ্ধের তিন বছর: হারিয়ে গেছে স্বাভাবিক জীবনের ছন্দ চট্টগ্রামে নগর ভবনে শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের

লেবাননে শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের

লেবাননে দায়িত্ব পালনকালে জাতিসংঘের এক ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:৩১ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:৩১ সময়
লেবাননে শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের

লেবাননে দায়িত্ব পালনকালে জাতিসংঘের এক ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার (২৯ মার্চ) লেবানন ও ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষের মধ্যে এই ঘটনা ঘটে। জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল) জানায়, দক্ষিণ লেবাননের আদচিট আল-কুশাইর গ্রামের কাছে বিস্ফোরণে একজন শান্তিরক্ষী নিহত হন এবং আরেকজন আহত হন। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা যায়নি, বিষয়টি তদন্ত করা হচ্ছে।


জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, শান্তিরক্ষীদের নিরাপত্তা বারবার ঝুঁকির মুখে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং জাতিসংঘের কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।


উল্লেখ্য, সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠেছে।


সূত্র: আনাদোলু এজেন্সি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!