ঢাকা | |
সংবাদ শিরোনাম :

আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী

আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে বলে
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:২৪ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:২৪ সময়
আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী

আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।


তারেক রহমান বলেন, স্বাধীন বাংলাদেশে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ১৯৭৬ সালে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান শুরু হয়েছিল, যা দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। এবার একই ধারণাকে ভিন্ন আঙ্গিকে ক্রীড়াক্ষেত্রে সম্প্রসারণ করে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হচ্ছে। তিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা হবে এবং সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হবে।


তিনি আরও বলেন, ক্রীড়া এখন শুধু বিনোদন নয়, বরং বিশ্বব্যাপী একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও খেলাধুলাকে পেশাগতভাবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সভাপতিত্ব করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম

লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম