ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান গ্যাস-বিদ্যুৎসংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের এআই ক্যামেরার চোখে রাজধানীর সড়ক, কোন অপরাধে কত জরিমানা প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে গুলিস্তানে চাঁদার চাপ: নীরব জিম্মি দশায় হাজারো ব্যবসায়ী

ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির শিক্ষা, বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:২৪ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:২৪ সময়
ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির শিক্ষা, বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের বিজ্ঞানী ও একাডেমিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা মূলত আক্রমণকারীদের হতাশার প্রতিফলন। তার মতে, এসব হামলা ইরানের বৈজ্ঞানিক অগ্রযাত্রা থামাতে পারবে না। আরাঘচি অভিযোগ করেন, ইরানের বুদ্ধিবৃত্তিক ও গবেষণা কাঠামো ধ্বংসের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এসব আক্রমণ চালানো হচ্ছে। তিনি দাবি করেন, জ্ঞান ও গবেষণাকে সামরিক শক্তি দিয়ে দমন করা সম্ভব নয়।


তিনি আরও বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করছে হামলার মাধ্যমে তারা ইরানের মেধাবী জনশক্তিকে দুর্বল করতে পারবে, তবে বাস্তবে এর বিপরীত প্রভাবই পড়বে এবং তরুণদের মধ্যে জ্ঞানার্জনের আগ্রহ আরও বাড়বে। বিগত সময়ে ইরানি বিজ্ঞানীদের হত্যা এবং পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলাও একই ধারার অংশ।


তেহরান দাবি করেছে, সাম্প্রতিক সংঘাতে দেশের সামরিক স্থাপনার পাশাপাশি স্কুল, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। অন্যদিকে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং বেসামরিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাকে ঘিরে মানবাধিকার প্রশ্নও উঠছে।


সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?