সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ২৫ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ধর্মমন্ত্রীকে কমিটির সভাপতি করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের প্রধানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, বিমান, তথ্য, গৃহায়ন, পররাষ্ট্র, নৌপরিবহন, ধর্ম, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সচিবদের সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটির মূল দায়িত্বের মধ্যে রয়েছে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন, হজ প্যাকেজ অনুমোদন এবং জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।
সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন