ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কারাখানা থেকে বিপজ্জনক পদার্থ ছড়ায়নি, নিশ্চিত করল ইসরায়েল। ইসরায়েল জানিয়েছে, রোববার (২৯ মার্চ) বীরশেবা এলাকার নিওত হোভাব শিল্পাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত কারখানা থেকে কোনো ধরনের বিষাক্ত বা বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়েনি। পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান বলেন, ঘটনাস্থল বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় মানুষের জন্য ক্ষতিকর কোনো রাসায়নিক বা ঝুঁকিপূর্ণ উপাদানের উপস্থিতি পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক থাকায় দ্রুতই ওই এলাকার সড়ক খুলে দেওয়া এবং শিল্পকার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হামলার পর প্রাথমিকভাবে কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে সতর্ক করেছিল, কারণ সেখানে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কা ছিল।
এদিকে টাইমস অব ইসরায়েল-এর বরাতে জানা যায়, হামলার ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।
সূত্র: আল–জাজিরা
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন