ঢাকা | |
সংবাদ শিরোনাম :

নারায়ণগঞ্জে সংঘর্ষে তিন ছেলে আহত, খবর শুনে বাবার মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিন ভাই আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করার খবর শুনে
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, সকাল ৯:৫০ সময়
নারায়ণগঞ্জে সংঘর্ষে তিন ছেলে আহত, খবর শুনে বাবার মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিন ভাই আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করার খবর শুনে শোকে তাদের বৃদ্ধ বাবা মারা গেছেন। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খোকন মিয়া ও তার চাচাতো ভাই সানাউল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে উভয় পরিবারের সদস্যরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আছমত আলীর তিন ছেলে—খোকন (৩৮), রুবেল (৩০) ও হৃদয় (১৬)—গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।


সন্ধ্যায় ছেলেদের আহত হওয়ার খবর পাওয়ার পর আছমত আলী অসুস্থ হয়ে পড়েন এবং রাতের দিকে নিজ বাড়িতেই মারা যান। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত

ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত