ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

হাসপাতালে ভর্তি গ্রেপ্তার হওয়া নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি

গ্রেপ্তারের পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কেপি শর্মা অলি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি
  • আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:৯ সময়
হাসপাতালে ভর্তি গ্রেপ্তার হওয়া নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি

গ্রেপ্তারের পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কেপি শর্মা অলি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট। শনিবার (২৮ মার্চ) সকালে গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মহারাজগঞ্জে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে (টিইউটিএইচ) নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, অলি আগে দুইবার কিডনি প্রতিস্থাপন করিয়েছেন। সে কারণে তার শারীরিক অবস্থা বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তার চিকিৎসায় হৃদ্‌রোগ ও কিডনি বিশেষজ্ঞদের একটি দল কাজ করছে।


চিকিৎসকদের একজন জানান, হাসপাতালে আনার সময় তিনি পেটে ব্যথা এবং হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার কথা বলেন। প্রাথমিক এক্স-রে পরীক্ষায় পেটে পাথরের উপস্থিতি পাওয়া গেছে, যা ব্যথার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের ৮–৯ সেপ্টেম্বরের জেন-জি আন্দোলনের সময় রাষ্ট্রের ভূমিকা নিয়ে তদন্তে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।


একই ঘটনায় নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করা হয়েছে। তার পরিবার জানিয়েছে, তিনি বর্তমানে মহারাজগঞ্জে নেপাল পুলিশের ২ নম্বর ব্যাটালিয়নে রয়েছেন।


সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু