ঢাকা | |
সংবাদ শিরোনাম :

‘আরও কিছু সময়’ যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্যগুলোর বড় অংশ ইতোমধ্যে অর্জন করেছে। তবে প্রেসিডেন্ট
  • আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:৮ সময়
‘আরও কিছু সময়’ যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্যগুলোর বড় অংশ ইতোমধ্যে অর্জন করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ আরও কিছু সময় চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য শুধু সামরিক সাফল্য নয়, বরং ইরানের সরকারকে দীর্ঘমেয়াদে দুর্বল করে রাখা, যাতে ভবিষ্যতে আবার হামলার প্রয়োজন না হয়।


তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের শাসনব্যবস্থার ওপর চাপ বজায় রাখাই মূল কৌশল। যুদ্ধের অর্থনৈতিক প্রভাব প্রসঙ্গে ভ্যান্স স্বীকার করেন, সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়েছে। তবে তার দাবি, এটি সাময়িক এবং শিগগিরই বাজার স্থিতিশীল হয়ে দাম কমে আসবে।


সূত্র: আল জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত

ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত