ঢাকা | |

জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত সাত

ভারতের জম্মু ও কাশ্মিরের শ্রীনগর–লেহ মহাসড়কের জোজিলা পাস এলাকায় একাধিক তুষারধসের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৪৬ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ২:৪৬ সময়
জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত সাত

ভারতের জম্মু ও কাশ্মিরের শ্রীনগর–লেহ মহাসড়কের জোজিলা পাস এলাকায় একাধিক তুষারধসের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (২৭ মার্চ) দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বিকেলে জোজিলা পাসের জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মধ্যবর্তী এলাকায় পরপর কয়েকটি তুষারধস হয়। এতে বেশ কয়েকটি যানবাহন তুষার ও পাথরের নিচে চাপা পড়ে।


ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের বের করা হয়েছে এবং আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছে।


ধসের কারণে মহাসড়কের বড় একটি অংশে তুষার ও পাথর জমে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উদ্ধারকর্মীরা এখনো সড়ক পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন।


সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ