ঢাকা | |

ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি বিশ্ব: কানাডীয় জ্বালানি মন্ত্রী

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে দেখা দিয়েছে তীব্র অনিশ্চয়তা, যা ইতিহাসের অন্যতম বড় সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজেকে
  • আপলোড সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:১৯ সময়
ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি বিশ্ব: কানাডীয় জ্বালানি মন্ত্রী

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে দেখা দিয়েছে তীব্র অনিশ্চয়তা, যা ইতিহাসের অন্যতম বড় সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজেকে নির্ভরযোগ্য জ্বালানি উৎস হিসেবে গড়ে তুলতে প্রস্তুত কানাডা—এমনটাই জানিয়েছেন দেশটির জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী টিম হজসন। এক আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যে জ্বালানির চাহিদা পূরণে কানাডা একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত জ্বালানি সম্মেলনে অংশ নিয়ে তিনি আরও জানান, বর্তমান বাস্তবতায় জ্বালানি নিরাপত্তা এখন জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে।


তার মতে, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত এশিয়ার অনেক দেশকে জ্বালানি সংকটে ফেলেছে। এর ফলে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। একই ধরনের পরিস্থিতি এর আগে ইউক্রেন যুদ্ধের সময় ইউরোপে দেখা গিয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, বিশ্ব এখন জ্বালানির নির্ভরযোগ্য উৎস খুঁজছে। এই প্রেক্ষাপটে কানাডা তাদের উৎপাদন বাড়িয়ে বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা আনতে ভূমিকা রাখতে চায়।


মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ ব্যাহত হওয়ার কারণে বিকল্প উৎসের গুরুত্ব আরও বেড়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে তেল ও গ্যাস উৎপাদন বাড়ানোর দিকে ন

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ