ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার: রাষ্ট্রপতি হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন কেপ ভার্দের ফুটবলাররা বিদেশে নারী কর্মীদের নির্যাতন আগের তুলনায় কমেছে: প্রতিমন্ত্রী নুর পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, বেনাপোল সীমান্তে হস্তান্তর ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের কাছে সিরিজ হারেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে তরুণ
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:৩৮ সময়
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের কাছে সিরিজ হারেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে তরুণ ক্রিকেটারদের নিয়ে গঠিত দল নিয়ে সন্তুষ্টির কথাই জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বেশ কিছু নতুন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে আসে পাকিস্তান দল। এই সিরিজে পাকিস্তানের ছয়জন ক্রিকেটারের আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক হয়েছে। সিরিজ হারলেও ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক মন্তব্য করেন শাহীন। তিনি বলেন, তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে এবং তারা শেষ বল পর্যন্ত লড়াই করেছে।


শাহীন বলেন, দল নিয়ে তিনি গর্বিত। তরুণরা প্রথমবারের মতো ওয়ানডে খেললেও তারা ভালো পারফরম্যান্স দেখিয়েছে এবং ভবিষ্যতে দল তাদের সমর্থন দেবে। শেষ ম্যাচে নিজের ইনিংস প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক বলেন, তিনি ম্যাচে লড়াই করার চেষ্টা করেছেন। তবে বাংলাদেশের বোলারদের প্রশংসা করে তিনি বলেন, রিশাদ হোসেন দারুণ বোলিং করেছেন এবং বাংলাদেশ সত্যিই ভালো খেলেছে।


শাহীন আরও বলেন, ক্রিকেটে সব সময় উন্নতির সুযোগ থাকে এবং দলকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। একই সঙ্গে তিনি তরুণ ক্রিকেটারদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভবিষ্যতে ভালো করতে হলে সবাইকে ফিট থাকতে হবে এবং কঠোর অনুশীলন চালিয়ে যেতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স