ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

সংকটে পড়েছে ইসরায়েল

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান টানা ১৬ দিনে গড়িয়েছে। রোববার (১৫ মার্চ) পর্যন্ত উভয় দেশ ইরানে
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩০ সময়
সংকটে পড়েছে ইসরায়েল

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান টানা ১৬ দিনে গড়িয়েছে। রোববার (১৫ মার্চ) পর্যন্ত উভয় দেশ ইরানে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। ইসরায়েল জানিয়েছে, ইরানে সরকার পতন না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। এদিকে যুদ্ধের মধ্যেই ইসরায়েলের জন্য নতুন এক উদ্বেগের খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের কারণে দেশটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে পড়েছে।


প্রতিবেদন অনুযায়ী, তেল আবিব সম্প্রতি যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত ‘ইন্টারসেপ্টর’ বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে এসেছে। মার্কিন সংবাদ ওয়েবসাইট সেমাফোর জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের বিষয়টি কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের জানা ছিল।


তবে একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের মজুতে বর্তমানে কোনো সংকট নেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা