ঢাকা | |

টেক সংসদের সেই আলোচিত হেডফোনের দাম সাড়ে আট হাজার টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে (১২ মার্চ) সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোনের মান ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন
  • আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:১ সময়
  • আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:১ সময়
টেক সংসদের সেই আলোচিত হেডফোনের দাম সাড়ে আট হাজার টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে (১২ মার্চ) সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোনের মান ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম। অধিবেশন চলাকালে বেশ কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, তাদের দেওয়া হেডফোনগুলো ঠিকভাবে কাজ করছে না। কারিগরি সীমাবদ্ধতা ও নিম্নমানের শব্দের কারণে সংসদীয় কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলেও দাবি করা হয়।


অনুসন্ধানে জানা গেছে, সংসদে ব্যবহৃত হেডফোনগুলো যুক্তরাষ্ট্রের অডিও সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান Shure–এর তৈরি। তবে সরবরাহ করা হয়েছে প্রতিষ্ঠানটির তুলনামূলক কম দামের মডেল ‘SRH240A’, যা মূলত এন্ট্রি-লেভেলের হেডফোন হিসেবে পরিচিত। আন্তর্জাতিক ই-কমার্স সাইট ও কোম্পানির তথ্য অনুযায়ী, ‘SRH240A’ মডেলের দাম প্রায় ৬৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে আট হাজার টাকার কাছাকাছি। এটি মূলত সাধারণ ব্যবহার ও হোম রেকর্ডিংয়ের জন্য তৈরি একটি হেডফোন।


এই মডেলে বিস্তৃত ফ্রিকোয়েন্সি রেঞ্জ, পরিষ্কার মিড ও হাই সাউন্ড এবং শক্তিশালী বেস সুবিধা রয়েছে। এতে আরামদায়ক প্যাডেড হেডব্যান্ড ও ইয়ার কাপ ব্যবহার করা হয়েছে এবং ক্লোজ-ব্যাক ডিজাইনের কারণে বাইরের শব্দ কিছুটা কম শোনা যায়। এছাড়া প্যাকেজে ৬.৩ মিলিমিটার নিকেল-প্লেটেড অ্যাডাপ্টার এবং দুই বছরের ওয়ারেন্টিও দেওয়া হয়। তবে একই ব্র্যান্ডের আরও উন্নত ও দামি মডেলও বাজারে রয়েছে। এর মধ্যে ‘AONIC 50 GEN 2’, ‘SRH1840’, ‘SRH1540’, ‘SRH840A’ ও ‘SRH440A’ মডেলগুলো গুণগত মানের দিক থেকে অনেক উন্নত এবং দামের দিক থেকেও বেশি।


এ কারণে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য কেন উন্নত মডেলের পরিবর্তে অপেক্ষাকৃত কম দামি মডেল বেছে নেওয়া হলো—তা নিয়ে সংসদে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অনেক সংসদ সদস্যের মতে, গুরুত্বপূর্ণ সংসদীয় কার্যক্রমে নিরবচ্ছিন্ন মনোযোগ নিশ্চিত করতে আরও উন্নত মানের অডিও সরঞ্জাম ব্যবহার করা উচিত ছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে