ঢাকা | |

মির্জা আব্বাস অসুস্থ শুনেই খারাপ লাগছে: ডা. মিতু

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির
  • আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, দুপুর ২:৬ সময়
  • আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, দুপুর ২:৬ সময়
মির্জা আব্বাস অসুস্থ শুনেই খারাপ লাগছে: ডা. মিতু

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পোস্টে ডা. মাহমুদা মিতু লেখেন, "আজ প্রথম অধিবেশন, মির্জা আব্বাস ভাই অসুস্থ। শত রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু অসুস্থ শুনেই খারাপ লাগছে। আল্লাহ উনাকে দ্রুত শেফা দান করুন। আমিন।"


এদিকে, মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস গণমাধ্যমকে জানান, গতকাল বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ তিনি জ্ঞান হারান। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গভীর রাতে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে