ঢাকা | |

বসুন্ধরায় বেস্ট হোম প্রপার্টিজ লিমিটেডের তিন নতুন প্রকল্পের যাত্রা শুরু

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আধুনিক ও মানসম্মত আবাসন সুবিধা গড়ে তুলতে তিনটি নতুন প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে রিয়েল
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:১৫ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:১৫ সময়
বসুন্ধরায় বেস্ট হোম প্রপার্টিজ লিমিটেডের তিন নতুন প্রকল্পের যাত্রা শুরু

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আধুনিক ও মানসম্মত আবাসন সুবিধা গড়ে তুলতে তিনটি নতুন প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বেস্টহোম প্রপার্টিজ লিমিটেড। নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কে-ব্লকে ‘ফিরদাউস ওয়েসিস’ ও ‘হ্যাভিটেশন’ এবং সি-ব্লকে ‘আবরার গার্ডেন’। সম্প্রতি সি-ব্লকের ‘আবরার গার্ডেন’ প্রাঙ্গণে আয়োজিত এক গ্র্যান্ড গ্রাউন্ড ব্রেকিং ও ইফতার অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের সূচনা করেন বেস্ট গ্রুপ ও বেস্টহোম প্রপার্টিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হাফেজ মুফতি খালিদ সাইফুল্লাহ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব সেলিম রেজা, আব্দুল কাদের ভূইয়া জুয়েল এবং মাওলানা মুফতি ইব্রাহিম সাকিব। এছাড়া অনুষ্ঠানে ভূমি মালিক বিল্লাল হোসেন, সোহেল অমিতাভ, মাওলানা মুফতি আবুল হাসানসহ বেস্টহোম প্রপার্টিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্যে চেয়ারম্যান হাফেজ মুফতি খালিদ সাইফুল্লাহ বলেন, আধুনিক নকশা, উন্নত নির্মাণমান এবং নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের কাছে প্রকল্প হস্তান্তরের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করাই তাদের মূল লক্ষ্য।


বেস্টহোম প্রপার্টিজের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) রেজা মো. সুপন আলী বলেন, প্রতিষ্ঠানটি শুধু ভবন নির্মাণ নয়, বরং মানুষের জন্য একটি উন্নত জীবনধারা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে ভূমি মালিক ও গ্রাহকরাও প্রতিষ্ঠানের সততা ও নির্মাণমানের ওপর আস্থা প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পগুলো সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন।


অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী মেজবান ও ইফতারের মাধ্যমে আপ্যায়ন করা হয়। আয়োজকরা জানান, নিরাপদ ও আধুনিক আবাসন নিশ্চিত করতে বেস্টহোম প্রপার্টিজ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে