ঢাকা | |

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ২২০ সেনা হতাহতের দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলায় গত ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে
  • আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:১৮ সময়
  • আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:১৮ সময়
২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ২২০ সেনা হতাহতের দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলায় গত ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। দেশটির খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের ওয়েবসাইট পার্স টুডেতে প্রকাশিত প্রতিবেদনে এ দাবি তুলে ধরা হয়েছে। মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। এসব অভিযানে মার্কিন বাহিনীর বহু সেনা ও কমান্ডার হতাহত হয়েছেন এবং তাদের সামরিক অবকাঠামো ও সরঞ্জামেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।


ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ২১ জন মার্কিন সেনা নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আল ডাফরা বিমানঘাঁটিতে হামলায় প্রায় ২০০ জনের মতো হতাহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া পারস্য উপসাগরের উত্তরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরান। ওই হামলায়ও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।


অন্যদিকে ইরানের সামরিক সক্ষমতা নিয়েও মন্তব্য করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক কর্মকর্তা। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইহিনী বলেন, বর্তমান মাত্রার সংঘাত ইরান অন্তত ছয় মাস পর্যন্ত চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।


তিনি জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে তীব্র যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে