ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন যুক্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা গাজা যুদ্ধের তিন বছর: হারিয়ে গেছে স্বাভাবিক জীবনের ছন্দ চট্টগ্রামে নগর ভবনে শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবের একটি তেলক্ষেত্র লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ইরান। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনীর আকাশ
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৮ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৮ সময়
সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবের একটি তেলক্ষেত্র লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ইরান। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাকারী ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয়। একই সঙ্গে সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিকে লক্ষ্য করে ইরান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে জানানো হয়েছে। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকেও মাঝপথেই ধ্বংস করতে সক্ষম হয়।


শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শায়েবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ছোড়া ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে। পাশাপাশি প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিরোধ করা হয়েছে। এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন আলোচনা হয়। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়। এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করে, যার নাম দেওয়া হয় ‘অপারেশন এপিক ফিউরি’। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।


এই হামলার পাল্টা জবাব হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইসরায়েলি লক্ষ্যবস্তু ও মার্কিন সেনাঘাঁটিগুলোর দিকে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ফলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়ে গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!