ঢাকা | |

‘ইরানে এ যাবতকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ রাতে’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান টানা অষ্টম দিনে গড়িয়েছে। শনিবার (৭ মার্চ) পর্যন্ত দেশ দুটির
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৪৪ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৪৪ সময়
‘ইরানে এ যাবতকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ রাতে’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান টানা অষ্টম দিনে গড়িয়েছে। শনিবার (৭ মার্চ) পর্যন্ত দেশ দুটির বাহিনী ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ থামবে না। এরই মধ্যে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আজ রাতে যুক্তরাষ্ট্রের “সবচেয়ে বড় বোমাবর্ষণ অভিযান” পরিচালিত হতে পারে।


স্কট বেসেন্টের দাবি, এই হামলার মূল লক্ষ্য হবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এসব স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়ে সেগুলো কার্যত অকার্যকর করে দেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে তেহরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইরানের তিন হাজারের বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্ট-কম জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, আইআরজিসির কমান্ড সেন্টার এবং সামরিক যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আক্রমণ চালানো হয়েছে।


মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এই অভিযানে ইরানের ৪৩টি জাহাজ ধ্বংস করা হয়েছে। প্রথম দফার হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অন্তত ৪৯ জন শীর্ষ নেতাও নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে মার্কিন সামরিক কমান্ডার জেনারেল ড্যান কেইন জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তার ভাষ্য অনুযায়ী, হামলা শুরুর পর থেকেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রায় ৮৬ শতাংশ কমেছে এবং সাম্প্রতিক সময় তা আরও ২৩ শতাংশ হ্রাস পেয়েছে।


এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং সংঘাত কতদূর গড়াবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ