ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান গ্যাস-বিদ্যুৎসংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের এআই ক্যামেরার চোখে রাজধানীর সড়ক, কোন অপরাধে কত জরিমানা প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে গুলিস্তানে চাঁদার চাপ: নীরব জিম্মি দশায় হাজারো ব্যবসায়ী

এপস্টিন নথি: ট্রাম্পের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে এল

জেফরি এপস্টিন সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন কিছু এফবিআই নথি প্রকাশ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এসব
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, সকাল ৯:৩৯ সময়
এপস্টিন নথি: ট্রাম্পের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে এল

জেফরি এপস্টিন সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন কিছু এফবিআই নথি প্রকাশ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এসব নথিতে এক অজ্ঞাত নারীর অভিযোগে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিশোর বয়সে তাকে যৌন সম্পর্কের জন্য বাধ্য করার চেষ্টা করেছিলেন। নথি অনুযায়ী, ২০১৯ সালে এফবিআই ওই নারীর চারবার সাক্ষাৎকার নেয়। তার দাবি, ১৯৮০–এর দশকে নিউইয়র্ক বা নিউজার্সিতে জেফরি এপস্টিনের মাধ্যমে তার সঙ্গে ট্রাম্পের পরিচয় হয়। সে সময় তার বয়স ছিল ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। পরে ট্রাম্প তার ওপর যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।


তবে হোয়াইট হাউস এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ওই নারীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। এদিকে বিচার বিভাগ জানিয়েছে, প্রকাশিত নথিগুলোর কিছু অংশে ট্রাম্পকে ঘিরে মিথ্যা বা উসকানিমূলক দাবি থাকতে পারে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও স্বাধীনভাবে ওই নারীর অভিযোগ যাচাই করতে পারেনি। এছাড়া ২০১৯ সালে এফবিআই তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। বিচার বিভাগ আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার প্রকাশিত নথিগুলো আগে ‘প্রতিলিপি’ হিসেবে ভুলভাবে চিহ্নিত ১৫টি নথির অংশ ছিল, যার কারণে সেগুলো আগে প্রকাশ করা হয়নি।


এদিকে ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন তার সঙ্গে সম্পর্কিত কিছু নথি গোপন রাখছে। বিষয়টি খতিয়ে দেখতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের একটি কমিটি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সমন পাঠিয়েছে। এতে জানতে চাওয়া হয়েছে, সরকার কীভাবে এসব নথি পরিচালনা করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?