ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

টাইম স্কেল পাওয়া সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড সুবিধার রায় বহাল

সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তাদের নতুন পে-স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেড দেওয়ার
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ৪:২১ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ৪:২১ সময়
টাইম স্কেল পাওয়া সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড সুবিধার রায় বহাল

সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তাদের নতুন পে-স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেড দেওয়ার বিষয়ে আগের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য উচ্চতর গ্রেড পাওয়ার পথ আরও পরিষ্কার হলো।বৃহস্পতিবার (৫ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের করা রিভিউ আবেদন খারিজ করে এই সিদ্ধান্ত দেন আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।


রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। অপরদিকে রিটকারীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল আদালতের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, নতুন পে-স্কেলে উচ্চতর গ্রেড দেওয়ার বিষয়ে আগের রায়ের বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয় পুনর্বিবেচনার আবেদন করেছিল। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দেয়। ফলে আগের দেওয়া রায়ই চূড়ান্ত হিসেবে কার্যকর থাকবে।


সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল, পূর্ববর্তী বিধি অনুযায়ী যারা টাইম স্কেল বা সিলেকশন গ্রেড ভোগ করেছেন, তারাও নতুন বেতন কাঠামোর আওতায় উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন। এর আগে উচ্চ আদালত এ বিষয়ে চাকরিজীবীদের পক্ষে রায় দিয়েছিলেন। আজ আপিল বিভাগ সেই রায়ই বহাল রাখায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’