ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ইরান আবারও ইসরায়েল অভিমুখে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। বুধবার এবং আজ বৃহস্পতিবার
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৪৭ সময়
ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ইরান আবারও ইসরায়েল অভিমুখে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। বুধবার এবং আজ বৃহস্পতিবার দফায় দফায় এই হামলার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ সক্রিয় রয়েছে।


ইসরায়েলি সেনাবাহিনী নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, নিরাপত্তা নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সতর্কবার্তায় বলা হয়েছে, হামলার সংকেত পাওয়া মাত্রই সবাইকে দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে প্রবেশ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে।


এছাড়া ‘হোম ফ্রন্ট কমান্ড’-এর নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার জন্যও নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে বেসামরিক মানুষের জীবন নিরাপদ রাখা যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী