ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সরকারের অধীনে নির্বাচনে যাবে জাতীয় পার্টি

বিএনপিসহ সমমনা দলগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৩, সকাল ৮:২৪ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৩, সকাল ৮:২৪ সময়
সরকারের অধীনে নির্বাচনে যাবে জাতীয় পার্টি ছবি : সংগৃহীত
বিএনপিসহ সমমনা দলগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

বুধবার (০১ নভেম্বর) ঢাকায় নিযুক্ত বৃটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে এক বৈঠকে জি এম কাদের তাকে এই কথা জানান।

জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মশরুর মওলার গুলশানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি সাইমন পেইজ অংশ নেন।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মশরুর মওলা জানিয়েছেন, বৈঠকে সারাহ কুক জানতে চেয়েছিলেন জাপা আগামী নির্বাচনে অংশ নেবে কি না?

উত্তরে জিএম কাদের সারা কুককে জানিয়েছেন, আগামী নির্বাচন বর্জন করলে জাপা ভেঙে যেতে পারে। তাই সংবিধান মেনে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।

নির্বাচন নিয়ে নিজেদের বিশেষ পরিকল্পনা রয়েছে বলেও হাই কমিশনারকে জানান জিএম কাদের।

এই সময় সারাহ কুক বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যুক্তরাজ্যের অবস্থান পুর্নব্যক্ত করেছেন বলেও জানান মশরুর মওলা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস