ঢাকা | |

লেবাননের তিনটি শহরে ইসরায়েলের পাল্টা হামলা

ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিবাদ
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৫৯ সময়
লেবাননের তিনটি শহরে ইসরায়েলের পাল্টা হামলা

ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিবাদ এবং লেবাননের জনগণের প্রতিরক্ষার অংশ হিসেবে সোমবার সকালে এই হামলা চালানো হয়। হামলার পরপরই দক্ষিণ লেবাননে ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হারিস, নাবাতিহ আল-ফাওকা ও মেফদুনসহ বিভিন্ন এলাকায় বিমান হামলার ঘটনা ঘটেছে।


উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দুই দিন নীরব ছিল হিজবুল্লাহ। তবে সোমবার ভোরে তারা সরাসরি হামলায় অংশ নেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।


ইসরায়েলি বাহিনী দাবি করেছে, বৈরুতসহ বিভিন্ন স্থানে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। দক্ষিণ লেবাননেও সংগঠনটির গুরুত্বপূর্ণ একাধিক নেতার ওপর হামলার খবর পাওয়া গেছে।


বর্তমান পরিস্থিতিতে লেবানন-ইসরায়েল সীমান্তে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে এবং এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ